শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

মগবাজার ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ, পথচারী নিহত

  • সবশেষ আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ জন সংবাদটি দেখেছেন

রাজধানীর মগবাজার মুক্তিযোদ্ধা গলির সামনে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপের ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা বলেন, “বোমা নিক্ষেপের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি নিচে দাঁড়িয়ে থাকা এক যুবকের মাথায় পড়ে বিস্ফোরিত হয়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফ্লাইওভারের ওপর–নিচে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com