শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

অবশেষে হাসপাতালে মায়ের পাশে তারেক রহমান

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ জন সংবাদটি দেখেছেন

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে অবশেষে অসুস্থ মায়ের পাশে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি এভারকেয়ার হাসপাতালে যান।

বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটের দিকে তারেক রহমান হাসপাতালে প্রবেশ করেন। এর কয়েক মিনিট আগে তাকে বহনকারী লাল–সবুজ রঙের গাড়িটি এভারকেয়ার হাসপাতালের গেটে এসে থামে। গাড়ি থেকে নেমে দলের নেতাকর্মীদের সঙ্গে হেঁটে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় হাসপাতাল প্রাঙ্গণের বাইরে অপেক্ষমাণ নেতাকর্মীদের সঙ্গে কয়েকবার হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান।

হাসপাতালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেনসহ দলের শীর্ষস্থানীয় নেতারা। এর আগে ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য শেষে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। পথে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে হাসপাতালে পৌঁছাতে কিছুটা সময় লাগে। সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী প্রিয় নেতাকে এক নজর দেখার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। তারেক রহমানও গাড়ি থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি আবেগঘন বার্তায় লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।”

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান। স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি রাত সোয়া ১০টার দিকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com