শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

বন্দিদের মুক্তির নামে প্রতারণা: জনগণকে সতর্ক থাকার আহ্বান কারা কর্তৃপক্ষের

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ জন সংবাদটি দেখেছেন

সম্প্রতি একটি প্রতারক চক্র ‘লটারির মাধ্যমে বন্দি মুক্তি’ দেওয়ার নামে বন্দিদের আত্মীয়স্বজনদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

কারা কর্তৃপক্ষ জানায়, একটি চক্র ফোনে বন্দিদের স্বজনদের জানাচ্ছে—বন্দিদের মুক্তির জন্য বিশেষ লটারি প্রক্রিয়া চলছে এবং এর জন্য অর্থ পরিশোধ করতে হবে। তবে এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কারা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, বন্দিদের মুক্তির ক্ষেত্রে কোনো ধরনের লটারি বা অর্থ আদায়ের সুযোগ নেই। এ ধরনের তথ্য সম্পূর্ণ প্রতারণামূলক।

কারা বিভাগের এআইজি (মিডিয়া) ফরহাদ বলেন,
“এই ধরনের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ এবং আইনগতভাবে অনুমোদিত নয়। জনগণকে অনুরোধ করছি, কেউ যেন এ ধরনের ফোনকল বা প্রস্তাবে বিভ্রান্ত না হন।”

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সন্দেহজনক কোনো কল বা প্রতারণার তথ্য পেলে দ্রুত জানাতে জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ আরও জানায়, এ ধরনের প্রতারণা বা সন্দেহজনক কার্যক্রমের বিষয়ে জনগণ কারাগারের হটলাইন নম্বর ১৬১৯১–এ যোগাযোগ করতে পারবেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com