সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • সবশেষ আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১১৩ জন সংবাদটি দেখেছেন

বিশেষ অভিযানে নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ ইমতিয়াজকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতার আসিফ  মিঠাপুকুরের ফুলচৌকি গ্রামের মাহবুবুল হকের ছেলে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান।

তিনি আরো জানান, নিষিদ্ধ ছাত্রলীগের জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ ইমতিয়াজকে সোমবার রাতে নগরীর ডিসির মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসিফ ইমতিয়াজ রংপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রয়েছে। ৫ আগস্ট পরবর্তিতে তিনি আত্মগোপনে ছিলেন। প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় ।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে মহানগর এলাকায় নিয়মিত চেকপোস্ট স্থাপন, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও পলাতক আসামীদের গ্রেফতারে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিট নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com