সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুজন

  • সবশেষ আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১১৪ জন সংবাদটি দেখেছেন
ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুজন। তারা হলেন—বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ। বুধবার (৮ অক্টোবর) নেপাল ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফিফার কমিটিতে তাদের কর্মকর্তাদের নিয়োগের খবর পোস্ট করে।
ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুজন

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুজন। তারা হলেন—বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ। বুধবার (৮ অক্টোবর) নেপাল ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফিফার কমিটিতে তাদের কর্মকর্তাদের নিয়োগের খবর পোস্ট করে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে ফুটবল টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন এবং বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণকে ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য করেছে ফিফা। ওই কমিটির মেয়াদ থাকবে ২০২৯ সাল পর্যন্ত।

তাবিথ আউয়ালের দায়িত্বপ্রাপ্ত কমিটি সাধারণত কাজ করে থাকে বিশ্ব ফুটবলে প্রযুক্তি, উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তর নিয়ে। এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন এবং ডেপুটি চেয়ারম্যান হিসেবে আছেন ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ। কমিটিতে তাবিথ আউয়ালের পাশাপাশি বাহরাইন, রুয়ান্ডা, কানাডা, হংকং, রাশিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন।

ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটিতে কিরণ ছাড়াও ইয়েমেন, কঙ্গো, কোরিয়া ডিপিআর, কম্বোডিয়া, পেরু, ইরান, নেপাল, জাম্বিয়া, আরুবা, মার্কিন সামোয়া, গ্রেনাডা, ল্যাটভিয়া এবং অন্যান্য দেশের প্রতিনিধিরা আছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com