শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

গণ অধিকার পরিষদের রাশেদ খানের বিএনপিতে যোগ দেওয়ার প্রস্তুতি

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তিনি বিএনপিতে যোগ দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদ-এর উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, রাশেদ খান ইতোমধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং শনিবার অথবা রবিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন। আবু হানিফ আরও বলেন, গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগের পর রাশেদ খান বিএনপির সদস্য পদ গ্রহণ করবেন এবং দলটির প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেবেন। এদিকে, রাশেদ খানের পদত্যাগের পর গণ অধিকার পরিষদের নতুন সাধারণ সম্পাদক কে হবেন—এ বিষয়ে দলের উচ্চতর পরিষদের পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com