শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন

  • সবশেষ আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ জন সংবাদটি দেখেছেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বিষয়টি নিশ্চিত করে জানান, তাসনিম জারা আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগ করেছেন। পরে নিজ ফেসবুক পোস্টেও বিষয়টি নিশ্চিত করেন তাসনিম জারা।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া এক পোস্টে তিনি জানান, বাস্তবিক রাজনৈতিক পরিস্থিতির কারণে কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, বরং স্বতন্ত্র হিসেবেই তিনি নির্বাচনে লড়বেন।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী—আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে মানুষের সেবা করার স্বপ্ন ছিল। তবে বর্তমান বাস্তবতায় আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব না।”

তিনি আরও লেখেন, “পরিস্থিতি যাই হোক না কেন, আমি আপনাদের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করব।”

তাসনিম জারা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইন অনুযায়ী ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর প্রয়োজন। আগামীকাল থেকেই এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

এ ছাড়া পূর্বে নির্বাচনী ফান্ডরেইজিংয়ে যারা অনুদান দিয়েছেন, তাদের মধ্যে কেউ অর্থ ফেরত নিতে চাইলে সেই সুযোগও দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। বিকাশের মাধ্যমে অনুদান দেওয়া ব্যক্তিদের জন্য নির্দিষ্ট ফর্ম পূরণের আহ্বান জানান তিনি।

পোস্টের শেষাংশে তাসনিম জারা লেখেন, “আমি যেহেতু কোনো দলের প্রার্থী নই, তাই দলীয় অফিস বা সংগঠিত কর্মী বাহিনী থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা—আপনাদের ভালোবাসা, সমর্থন এবং আমার সততা ও নতুন রাজনীতি করার ইচ্ছাশক্তি।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com