শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

১৫ বছরে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি : পররাষ্ট্র উপদেষ্টা

  • সবশেষ আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে। গতকাল দুপুরে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ‘ভোটের গাড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে দেশে কার্যকর নির্বাচন হয়নি। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০৮ সালে। ফলে ৩০ বছরের নিচে বয়সী বিপুলসংখ্যক তরুণ-তরুণী কখনো ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার সেই সুযোগ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। প্রত্যেক নাগরিক যেন স্বাধীনভাবে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে—সে পরিবেশ তৈরি করাই সরকারের দায়িত্ব। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন শেষে নির্বাচনের প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে বলেও জানান তিনি। ২০২৪ সালের জুলাই–আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে মো. তৌহিদ হোসেন বলেন, ওই সময় শহীদদের আত্মত্যাগের ভিত্তিতে একটি সংস্কার তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা জনগণের সামনে উপস্থাপন করা হবে এবং আলাদাভাবে গণভোট অনুষ্ঠিত হবে। জনগণ চাইলে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে তাদের মতামত জানাতে পারবেন। তিনি আরও বলেন, জনগণের মতামত বাস্তবায়নের দায়িত্ব থাকবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর। কারণ জনপ্রতিনিধিদের আবার জনগণের কাছেই ভোট চাইতে যেতে হবে। অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার। স্থানীয় রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com