শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার প্রার্থিতায় মনোনয়নপত্র তুললেন সৈয়দ জাহাঙ্গীর আলম

  • সবশেষ আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া–কে দলীয় প্রার্থী ঘোষণার প্রেক্ষাপটে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ কচি, সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম, মতিবুর রহমান বিপ্লবসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিএনপির পক্ষ থেকে দিনাজপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পান খালেদা জিয়া। গত বুধবার তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ। সে সময় জেলা বিএনপির সহসভাপতি মাহবুব আহমেদ, আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ও দপ্তর সম্পাদক আখতারুজ্জামানসহ নেতারা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র উত্তোলনের বিষয়ে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দলের উচ্চপর্যায় থেকে তাকে এই আসনে মনোনয়ন ফরম উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার অংশ হিসেবেই তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে চূড়ান্তভাবে খালেদা জিয়ার পক্ষেই মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, একটি পৌরসভা ও দশটি ইউনিয়ন নিয়ে গঠিত দিনাজপুর-৩ আসনে অতীত ভুলত্রুটি ভুলে উন্নয়নমূলক রাজনীতির মাধ্যমে এগিয়ে যেতে চান তারা। এ লক্ষ্যে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, সৈয়দ জাহাঙ্গীর আলম আগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে প্রথমবার দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন তিনি এবং পরবর্তীতে টানা আরও দুই মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হলেও মেয়র পদে থেকে নির্বাচনে অংশ নেওয়া সংক্রান্ত আদালতের আদেশের কারণে তার প্রার্থিতা বাতিল হয়।

এদিকে, দলীয় সূত্র জানায়, দিনাজপুর-৩ আসন থেকে এবারই প্রথম নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন খালেদা জিয়া। এর আগে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন তাঁর বোন প্রয়াত খুরশিদ জাহান হক। উল্লেখ্য, খালেদা জিয়ার ঘোষিত অন্য একটি আসন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) থেকেও গত শনিবার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ওই আসনে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com