শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

আজ বিভিন্ন এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট

  • সবশেষ আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ জন সংবাদটি দেখেছেন
ফাইল ছবি
৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না

সংস্কারকাজ, ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং গাছের ঝুঁকিপূর্ণ শাখা–প্রশাখা অপসারণের জন্য আজ সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিক্রয় ও বিতরণ বিভাগ–২) পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, পূর্ব জিন্দাবাজার, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া ও চারাদিঘীরপাড় এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া সকাল ৮টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত টিলাগড়, কালাশলী, রাজপাড়া, আল–জালাল সিএনজি এলাকা, বাংলাদেশ বেতার টিলাগড়, সিলেট সরকারি কলেজ ও মালুয়া হাউজ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

অন্যদিকে, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত মিতালী টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্নারপাড়, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া ও বিরতি সিএনজি এলাকায় বিদ্যুৎ বিভ্রাট থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com