শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

শহীদ শরীফ ওসমান হাদির আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

  • সবশেষ আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ জন সংবাদটি দেখেছেন

দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নির্বাচনী আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির প্রতীক শাপলা কলি নিয়ে এই আসনে নির্বাচন করবেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী।

রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন। তিনি বলেন, শহীদ ওসমান হাদির নির্বাচনী এলাকা ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীকে লড়বেন নাসিরুদ্দিন পাটওয়ারী।

আরিফুর রহমান তুহিন আরও বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের একজন সাহসী কণ্ঠ। তাঁর রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ার পর তাঁর হত্যার বিচার দাবিতে দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ ও আন্দোলন গড়ে ওঠে। এনসিপি জানিয়েছে, এই নির্বাচন শহীদ হাদির আদর্শ ও ন্যায়বিচারের দাবিকে সামনে রেখে পরিচালিত হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com