সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ক্রেতা শূন্যতায় নিত্যপণ্যের দাম বাড়েনি রংপুরের বাজারে(ভিডিও)

  • সবশেষ আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ জন সংবাদটি দেখেছেন

নিত্যপণ্যের বাজারে দামে বড় কোনো উর্ধ্বগতি দেখা যায়নি রংপুরে। ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম থাকায় বাজার স্থিতিশীল রয়েছে বলেও জানায় বিক্রেতারা। ক্রেতারাও বলছেন স্বস্থি আছে সবকিছুতেই।

সোমবার (২৯ডিসেম্বর) রংপুরের সিটিবাজার ঘুরে দেখাগেছে, সবজির বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা কেজিতে। শিম ৩০ টাকা, করলা ৮০ আর টমেটো মিলছে ৬০ টাকা কেজিতে। ফুলকপি ও বাঁধাকপি ২০ টাকা পিস, লাউ ৩০ থেকে ৪০ টাকায় আর পেপে ও মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি দরে।

আলুর বাজারে নতুন আলু ৩০ টাকা এবং পুরাতন আলু ১৫ টাকা কেজি। অফ সিজন হওয়ায় বরবটির দাম বেশি কেজিপ্রতি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। পটল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে। কাচকলা ৩০ টাকা, গাজর ৪০ টাকা কেজি।

এদিকে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, যা আগের তুলনায় কিছুটা কম। রসুনের দাম প্রকারভেদে ১০০ থেকে ২০০ টাকা। কাঁচা মরিচ ৬০ টাকা, আদা ১৬০ টাকা কেজি। তবে ক্যাপসিকামের দাম বেশ চড়া, কেজিপ্রতি ৭০০ টাকা।

মাছের দাম আগের তুলনায় কিছুটা কমেছে। ব্রয়লার মুরগি ১৫০ টাকা, সোনালী মুরগি ২৫০ টাকা, দেশি মুরগি ৫০০ টাকা কেজি। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজিতে।

এদিকে সয়াবিন তেল প্রতি লিটার ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের বাড়তি দামেই এখনো বহাল রয়েছে। সব মিলিয়ে, আজ বাজারে পণ্যের সরবরাহ থাকলেও ক্রেতা কম থাকায় দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com