শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন

গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে বেগম খালেদা জিয়ার মরদেহ

  • সবশেষ আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ জন সংবাদটি দেখেছেন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে।

বুধবার বেলা ১১টা ০৫ মিনিটে বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে জানাজা স্থল মানিক মিয়া এভিনিউয়ের দিকে রওনা হয়েছে।

খালেদা জিয়ার জ‍্যেষ্ঠ ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরও এর সঙ্গে রয়েছে।

এদিকে, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ও শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে জনতার ঢল নেমেছে। আজ বাদ জোহর দুপুর ২টার দিকে এখানে জানাজা অনুষ্ঠিত হবে। রাজধানীসহ সারাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনতা মানিক মিয়া অ্যাভিনিউতে ছুটে আসছেন।

গতকাল মঙ্গলবার রাত থেকেই সংসদ ভবন ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ভিড় জমতে শুরু করে। এছাড়া সকালে তীব্র শীত উপেক্ষা করে দেশনেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে হাজারো মানুষ জানাজাস্থলে উপস্থিত হচ্ছেন।

এছাড়া, জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে। বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ জিয়ার কবরের পাশে সমাহিত করা হবে। এরই মধ্যে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com