মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

আমরা সেফ এক্সিট চাচ্ছি না, দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজের ঘরে থাকবো: ধর্ম উপদেষ্টা

  • সবশেষ আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৭৩ জন সংবাদটি দেখেছেন
ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন
ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন

সাম্প্রতিক আলোচিত ‘সেফ এক্সিট’ ইস্যু নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, উপদেষ্টারা কোনো সেফ এক্সিট চান না। বরং নির্বাচনের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্বাভাবিকভাবে নিজেদের ঘরে ফিরবেন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাঙামাটি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “এ দেশ আমাদের, এটাই আমাদের শেষ ঠিকানা। আমরা স্বাভাবিক এক্সিট চাই, সেফ এক্সিট না। একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করতে চাই। আমি দায়িত্ব বুঝিয়ে না দিয়ে বিমানে পালিয়ে যাবো না—আমার তো কোনো সেকেন্ড হোম নাই। দেশেও আমার নিজস্ব বাড়ি নাই, ভাড়া বাড়িতে থাকি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে ওঠা সমালোচনার জবাবে তিনি আরও বলেন, “আমি রাষ্ট্রের প্রতিনিধি। দেশের সব ধর্মের মানুষ যেন নির্ভয়ে উৎসব ও পূজা-পার্বণ পালন করতে পারে, সেটি নিশ্চিত করা আমার দায়িত্ব। আগেও আলেমরা ধর্ম মন্ত্রণালয়ে ছিলেন কি না, সে বিতর্কে যেতে চাই না। তবে আমি যাবো, কারণ এটি একটি সেক্যুলার রাষ্ট্র।”

সম্প্রীতি সমাবেশটি আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের লক্ষ্য নিয়ে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ছাদেক আহমদ, রাঙামাটির জেলা প্রশাসক হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, জেলা জামায়াতের আমির আবদুল আলীম প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি হাজী শরীয়ত উল্লাহ। রাঙামাটিতে বসবাসরত বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি ও ধর্মীয় গুরুরাও সমাবেশে বক্তব্য রাখেন। পরে ধর্ম উপদেষ্টা রাঙামাটির মনোঘর আবাসিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রথম সম্মিলিত জাতীয় কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com