শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান সংশ্লিষ্ট আসনের মনোনয়নপত্র যাচাই শেষে সিদ্ধান্ত ঘোষণা করেন। যাচাই-বাছাইয়ে একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
অন্যদিকে, বগুড়া–৬ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করায় তাঁর মনোনয়নপত্র গ্রহণযোগ্য বিবেচিত হয়নি।
মনোনয়ন যাচাই শেষে সংশ্লিষ্ট আসনের বৈধ ও বাতিল প্রার্থীদের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।