মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

পঞ্চগড়ে সারজিসের মনোনয়ন বৈধ ঘোষণা

  • সবশেষ আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ জন সংবাদটি দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম–এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান এ সিদ্ধান্ত জানান।

মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা অনুযায়ী, সারজিস আলমের হাতে নগদ রয়েছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর জমাকৃত অর্থের পরিমাণ ১ লাখ টাকা। তাঁর নামে দানসূত্রে পাওয়া ১৬ দশমিক ৫০ শতক কৃষিজমি রয়েছে, যা অর্জনের সময় ৭ হাজার ৫০০ টাকা মূল্যে দেখানো হলেও বর্তমানে এর আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, ব্যবসা থেকে বছরে তাঁর আয় ৯ লাখ টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রির তথ্য দিয়েছেন।

নথিতে আরও দেখা যায়, সারজিস আলমের বিরুদ্ধে একটি মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। তাঁর নামে কোনো বন্ড, ঋণপত্র বা শেয়ারবাজারে বিনিয়োগ নেই। আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীর মূল্য পৃথকভাবে ৭৫ হাজার টাকা করে উল্লেখ করা হয়েছে। তাঁর কোনো আগ্নেয়াস্ত্র নেই এবং তিনি কোনো বাড়ি, ফ্ল্যাট বা ভবনের মালিক নন।

২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্নে সারজিস আলম মোট আয় দেখিয়েছেন ২৮ লাখ ৫ হাজার টাকা। আয়কর নথি অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। এ আয় বিবরণীর বিপরীতে তিনি ৫২ হাজার ৫০০ টাকা আয়কর পরিশোধ করেছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com