মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করল কে

  • সবশেষ আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ জন সংবাদটি দেখেছেন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস–কে আটক করার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত ও দীর্ঘ প্রস্তুতির ফল—এমনটাই জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই উচ্চঝুঁকির অভিযানের প্রস্তুতি চলছিল কয়েক মাস ধরে এবং এর অংশ হিসেবে একাধিক মহড়াও সম্পন্ন করা হয়।

রয়টার্সের তথ্যমতে, স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) রাতে রাজধানী **কারাকাস**সহ ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় একযোগে বড় ধরনের সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। ওই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে নিরাপত্তাবেষ্টিত অবস্থান থেকে আটক করা হয়। পরে মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে নিউইয়র্কের একটি আটককেন্দ্রে রাখা হয়েছে বলে জানানো হয়। তবে সিলিয়া ফ্লোরেসের বর্তমান অবস্থান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় জানান, মাদুরো দম্পতিকে আটক করতে যুক্তরাষ্ট্র একটি ‘সাহসী ও নিখুঁত অভিযান’ পরিচালনা করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এই অভিযানে অংশ নেয় মার্কিন সামরিক বাহিনীর বিশেষ ইউনিট ডেল্টা ফোর্সসহ অন্যান্য এলিট বাহিনী। তারা মাদুরোর নিরাপদ আবাসস্থল বা ‘সেফ হাউস’ থেকে দম্পতিকে আটক করে।

প্রতিবেদনে আরও বলা হয়, অভিযানের আগে মাদুরোর সেফ হাউসের একটি বাস্তবসম্মত প্রতিরূপ তৈরি করা হয়েছিল। সেই মডেল ব্যবহার করে ভেতরে প্রবেশের কৌশল ও সময় নির্ধারণসহ নানা দিক নিয়ে বারবার অনুশীলন চালান মার্কিন সেনারা।

রয়টার্সকে দেওয়া একাধিক সূত্র জানিয়েছে, এই অভিযানের পরিকল্পনা ও সমন্বয়ের জন্য যুক্তরাষ্ট্রে একটি বিশেষ ‘কোর টিম’ গঠন করা হয়। এতে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের জ্যেষ্ঠ সহযোগী স্টিফেন মিলার, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ। কয়েক মাস ধরে তারা নিয়মিত বৈঠক ও ফোনালাপের মাধ্যমে অভিযানের অগ্রগতি পর্যালোচনা করেন এবং প্রয়োজনে প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনা করেন।

ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানায়, গত আগস্ট মাস থেকেই সিআইএর একটি ছোট দল ভেনেজুয়েলায় অবস্থান করছিল। তারা মাদুরোর দৈনন্দিন চলাফেরা, নিরাপত্তা ব্যবস্থা ও অভ্যাস সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে, যা অভিযানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ ছাড়া রয়টার্সকে দুটি সূত্র জানায়, সিআইএর কাছে এমন একজন তথ্যদাতা ছিল, যিনি মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। ওই ব্যক্তি নিয়মিত তাঁর গতিবিধি নজরদারি করতেন এবং অভিযানের সময় সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে তাৎক্ষণিক তথ্য দিতে প্রস্তুত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com