শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

সেনাবাহিনীর উষ্ণ ভালোবাসা

হাড় কাঁপানো শীতে রংপুরে ১ হাজার মানুষের হাতে উঠল কম্বল

  • সবশেষ আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ জন সংবাদটি দেখেছেন

উত্তরের জনপদে এখন হাড় কাঁপানো শীত। কনকনে ঠান্ডায় যখন বিপর্যস্ত জনজীবন, তখন অসহায় মানুষের পাশে উষ্ণতার পরশ নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে হাজারো দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হলো উন্নতমানের কম্বল। 

কনকনে এই শীতের দিনে একটি কম্বল যেন এক প্রশান্তির নাম। বয়সের ভারে নুয়ে পড়া ৬০ থেকে ৯০ বছর বয়সী এই মানুষগুলোর জীবন চলে অন্যের সাহায্যে। শীতের রাতগুলো তাদের কাছে ছিল এক বড় আতঙ্কের নাম।

তবে রোববার (৪ জানুয়ারী) বিকেলে সেই আতঙ্ক বদলে গেল প্রশান্তির হাসিতে। রংপুর নগরীর উত্তম স্কুল অ্যান্ড কলেজ মাঠে জড়ো হওয়া ১ হাজার ৫০ জন দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হলো উন্নতমানের কম্বল। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে ছিল এই মানবিক আয়োজন।

কম্বল হাতে পাওয়া মানেই আজ রাতে আর শীতে কষ্ট পেতে হবে না, হবে তৃপ্তির একটু উষ্ণ ঘুম।

কম্বল পাওয়া জাহিদুল ইসলাম জানান “বাবা, শীতে খুব কষ্ট পাচ্ছিলাম। এই কম্বলটা পাইয়া আজ শান্তিতে ঘুমাবো। আল্লাহ সেনাবাহিনীর ভালো করুক…”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

হিমেল বাতাসে যখন উত্তরের জনজীবন থমকে যায়, তখন সেনাবাহিনীর এই উদ্যোগ আলেয়া-শুকরনদের মতো মানুষের জীবনে এনে দিয়েছে উষ্ণতা, স্বস্তি আর ভরসা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com