শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা

নির্বাচনী ব্যয় মেটাতে ঋণ করবেন রুমিন ফারহানা

  • সবশেষ আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ জন সংবাদটি দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিবেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার কাছে নগদ ও ব্যাংকে গচ্ছিত আছে প্রায় ৩২ লাখ টাকা। এর মধ্য তিনি ২০ লাখ টাকা নির্বাচনী ব্যয় করবেন। আরো পাঁচ লাখ টাকা ধার নিবেন প্রবাসী খালাতো ভাই গালিব মেহেদীর কাছ থেকে।

নির্বাচনী হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এ নেত্রী। দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রুমিন ফারহানাকে বহিষ্কার করে দল।

তবে ভোটে লড়তে অনড় তিনি।

হলফনামা অনুযায়ী, সুপ্রিম কোর্টের আইনজীবী রুমিন ফারহানার আয় বছরে প্রায় ৯৭ লাখ টাকা, যা তিনি ২০২৫ সালের আয়কর রিটার্নে উল্লেখ করেছেন। উত্তরাধিকার সূত্রে চট্টগ্রামে পাঁচ কাঠা জমি ও ঢাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে তার। বার এট’ল করা রুমিন ফারহানার রয়েছে ১০ ভরি স্বর্ণ।

২০১৯ ও ২০২৫ সালে জমা দেওয়া দুটি হলফনামা তুলনা করে দেখা যায়, এই সময়ে তার বার্ষিক আয় বেড়েছে ২২ গুণের বেশি। ২০১৯ সালে একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জমা দেওয়া হলফনামায় রুমিন ফারহানা বার্ষিক আয় দেখিয়েছিলেন চার লাখ ৩৪ হাজার ১০০ টাকা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com