শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা

পরিবেশ ভালো আছে, সুষ্ঠু নির্বাচন করতে পারব : সিইসি

  • সবশেষ আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ জন সংবাদটি দেখেছেন

নির্বাচনের পরিবেশ অনুকূল রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “পরিবেশ ভালো আছে। আমরা বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব।”

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন চত্বরে আপিল জমা দেওয়ার বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল গ্রহণের জন্য সেখানে ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

এর আগে রোববার ছিল মনোনয়ন বাছাইয়ের শেষ দিন। বাছাই শেষে ৩০০ আসনের মধ্যে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল কার্যক্রম চলবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, মনোনয়ন ফিরে পেতে আপিল আবেদন নির্ধারিত ফরমেটে স্মারকলিপি আকারে জমা দিতে হবে। আপিলের কারণ, মনোনয়ন গ্রহণ বা বাতিলের আদেশের সত্যায়িত কপিসহ সাতটি কপি দাখিল বাধ্যতামূলক। ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট অঞ্চলের নির্ধারিত বুথে আপিল জমা দিতে হবে।

এদিকে, আপিল গ্রহণের জন্য নির্বাচন ভবন চত্বরে ১০টি অঞ্চলের জন্য পৃথক বুথ স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলার প্রার্থীরা নিজ নিজ অঞ্চলের বুথে মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com