শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা

জরিপে বিএনপির পক্ষে বড় ব্যবধান, ভোট দিতে আগ্রহ ৭০ শতাংশ মানুষের

  • সবশেষ আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করা এক জনমত জরিপে দেখা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–কে সমর্থন দিতে আগ্রহী। জরিপ অনুযায়ী, প্রায় ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র পক্ষে জনমত রয়েছে ১৯ শতাংশ।বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জরিপ পরিচালনা করে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জরিপের ফলাফল প্রকাশ করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।তিনি জানান, দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে মোট ২০ হাজার ৪৯৫ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এই জরিপ কার্যক্রম পরিচালিত হয়।জরিপের ফলাফল তুলে ধরে শামীম হায়দার বলেন, ‘আপনি আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন’—এই প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ উত্তরদাতা বিএনপির নাম উল্লেখ করেছেন। ১৯ শতাংশ ভোটার জানিয়েছেন, তাঁরা জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র পক্ষে মত দিয়েছেন ২ দশমিক ৬ শতাংশ মানুষ। অন্যান্য রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কথা বলেছেন ৫ শতাংশ এবং ভোট দেবেন না বলে জানিয়েছেন মাত্র ০ দশমিক ২ শতাংশ উত্তরদাতা।জরিপে অংশগ্রহণকারীদের সামনে মোট চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করা হয়। এর মধ্যে ‘কোন দল সরকার গঠন করবে’—এই প্রশ্নে বিএনপির পক্ষে সবচেয়ে বেশি জনমত পাওয়া গেছে। জরিপ অনুযায়ী, ৭৭ শতাংশ মানুষ মনে করেন বিএনপি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবে। একই প্রশ্নে ১৭ শতাংশ উত্তরদাতা জামায়াতে ইসলামীর সরকার গঠনের সম্ভাবনার কথা বলেছেন। এছাড়া ১ শতাংশের কিছু বেশি মানুষ মনে করেন, এনসিপি সরকার গঠন করতে পারে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com