সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের উত্তরা–দিনাজপুরের জমি ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১১০ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী–এর নামে থাকা রাজধানীর উত্তরা ও দিনাজপুরের জমিসহ একাধিক ব্যাংক হিসাব, এফডিআর এবং একটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ঢাকার মেট্রোপলিটন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। আদালতের আদেশ অনুযায়ী, খালিদ মাহমুদ চৌধুরীর নামে উত্তরায় পাঁচ কাঠার একটি প্লট এবং দিনাজপুরে মোট ২৩ দশমিক ২১ একর জমি জব্দ করা হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ১৮ দশমিক ০৬০৬ একর জমির বাজারমূল্য দেখানো হয়েছে ২ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৩৮৮ টাকা। বাকি ৫ দশমিক ১৪৯৪ একর জমি পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে অর্জিত হওয়ায় তার আর্থিক মূল্য নির্ধারণ করা হয়নি। উত্তরার পাঁচ কাঠার প্লটের মূল্য দেখানো হয়েছে ৫৬ লাখ টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে থাকা তার ছয়টি হিসাবে জমা ৩ কোটি ১৪ লাখ ৯ হাজার ২৬৩ টাকা, তিন লাখ টাকার একটি এফডিআর, ২ লাখ ৭৮ হাজার ৫০০ টাকার একটি সেভিংস সার্টিফিকেট এবং ৭০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি গাড়ি অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে এ আবেদন করেন। আবেদনে বলা হয়, তদন্তে খালিদ মাহমুদ চৌধুরীর নামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ তিনি হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের মাধ্যমে দেশের বাইরে চলে গিয়ে আত্মগোপনের চেষ্টা করতে পারেন—এমন আশঙ্কায় তদন্তের স্বার্থে সম্পদগুলো ক্রোক ও অবরুদ্ধ করা প্রয়োজন। উল্লেখ্য, গত বছরের ৮ এপ্রিল দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬৮৭ টাকার সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার নামে থাকা ১১টি ব্যাংক হিসাব ও পাঁচটি কার্ড হিসাবে মোট ১৩ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৫১০ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে। এর আগে গত বছরের ২৬ জুন একই আদালত খালিদ মাহমুদ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com