শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে : রুমিন ফারহানা

  • সবশেষ আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ জন সংবাদটি দেখেছেন
হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, টানা পাঁচ বছর সাহসের সঙ্গে শেখ হাসিনার শাসন থেকে বেরিয়ে আসতে পারলে তাকে থামানোর ক্ষমতা কারও নেই।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনি বুড্ডা গ্রামে নির্বাচনী গণসংযোগে ভোটারদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, এই আসনে প্রার্থী হওয়াটাই যেন এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। কেউ ধান, কেউ খেজুর গাছ—এমন বিভ্রান্তিকর কথাবার্তা ছড়ানো হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতায় গিয়েই যদি কেউ চাঁদাবাজি ও নানা অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে কয়েক মাসে শত শত কোটি টাকা কামানোর চিন্তা করে, তবে সেটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ব্যবসা দখল, অবৈধ বালু উত্তোলন কিংবা জমি ভরাটের মতো কর্মকাণ্ড মানুষকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, চাঁদাবাজি, জমি দখল ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে তিনি শুরু থেকেই কথা বলে আসছেন এবং যতদিন বেঁচে থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবেন। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে সোচ্চার থাকবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে শেষ পর্যন্ত জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় মনোনয়ন না পেয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ কারণে দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে গত ৩০ ডিসেম্বর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদসহ তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com