সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

  • সবশেষ আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৬ জন সংবাদটি দেখেছেন
রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৫-এ যোগ দিতে ইতালির রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোমের উদ্দেশে যাত্রা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত এই বার্ষিক সম্মেলনে বিশ্বব্যাপী নীতিনির্ধারক, গবেষক, উদ্যোক্তা ও উন্নয়নকর্মীরা একত্রিত হয়ে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন বিষয়ক বৈশ্বিক আলোচনা করেন।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস মূল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, কৃষি উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বৈশ্বিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

এ বছর ওয়ার্ল্ড ফুড ফোরামটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএও সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ও উন্নয়ন অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। আগামী ১৫ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com