বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

গণতন্ত্র পুনরুদ্ধারে সম্মিলিত উদ্যোগ চান তারেক রহমান

  • সবশেষ আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ জন সংবাদটি দেখেছেন
ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের

গণতান্ত্রিক ব্যবস্থাকে যে কোনো মূল্যে কার্যকর করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ লক্ষ্যে ব্যক্তিগত ও রাজনৈতিক মতভিন্নতা ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিভাজন ও প্রতিহিংসার রাজনীতি দেশের জন্য কী ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাই স্পষ্ট করে দিয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান।

বক্তব্যে তিনি দেশের নাগরিকদের রাজনৈতিক অধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারেক রহমান বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশে আর কোনো প্রতিশোধমূলক বা হিংসাত্মক রাজনীতি দেখতে চান না তিনি। মতের অমিল থাকা স্বাভাবিক, কিন্তু সেই অমিল যেন বিভক্তিতে রূপ না নেয়—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসন করে জাতীয় ঐক্য বজায় রাখাই এখন সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অতীতে বিভাজনের রাজনীতি জাতিকে কীভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তা সবারই জানা। তাই রাজনৈতিক কর্মীদের মূল দায়িত্ব হওয়া উচিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত রাখা।

তারেক রহমান আরও বলেন, দেশের নানা সমস্যার কথা তিনি অস্বীকার করছেন না। তবে তিনি স্পষ্ট করে জানান, ৫ আগস্টের আগের রাজনৈতিক বাস্তবতায় ফিরে যাওয়ার কোনো ইচ্ছা তাদের নেই।

নিজেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে বিএনপি নির্বাচনী কার্যক্রম নিয়ে সরাসরি জনগণের কাছে যাবে।

চার কোটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রস্তাব

দেশের প্রায় চার কোটি পরিবারের জন্য একটি ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান তারেক রহমান। এই কর্মসূচির কেন্দ্রবিন্দুতে থাকবেন পরিবারের নারীরা।
তার ভাষ্য অনুযায়ী, এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের গৃহিণী পাঁচ থেকে সাত বছর পর্যন্ত আর্থিক কিংবা খাদ্য সহায়তা পাবেন। গবেষণার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, নারীদের হাতে অর্থ গেলে তা সাধারণত শিক্ষা, স্বাস্থ্য ও ক্ষুদ্র বিনিয়োগে ব্যয় হয়, যা পরিবার ও স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করে।

তিনি জানান, এই সুবিধা হবে সর্বজনীন। রাজনৈতিক পরিচয় বা শ্রেণিভেদে কেউ বঞ্চিত হবে না, যাতে দুর্নীতি বা বৈষম্যের সুযোগ না থাকে।

স্বাস্থ্যখাতে প্রতিরোধমূলক ব্যবস্থায় জোর

স্বাস্থ্য খাতে মৌলিক পরিবর্তনের লক্ষ্যে উন্নত দেশগুলোর মতো প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থার ওপর গুরুত্ব দেন বিএনপির চেয়ারম্যান। তিনি জানান, রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।

এই কর্মীদের মধ্যে ৮০ থেকে ৮৫ শতাংশ নারী হবেন বলে জানান তিনি। তারা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সচেতনতা, প্রাথমিক সেবা প্রদান এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবেন। এতে একদিকে জনস্বাস্থ্যের উন্নতি হবে, অন্যদিকে সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান।

অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, এমন গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন তিনি, যা দেশের মানুষের সমস্যা চিহ্নিত ও সমাধানে সহায়ক হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com