সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরে জামায়াতের বিক্ষোভ

নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি

  • সবশেষ আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০১ জন সংবাদটি দেখেছেন
পিআরসহ ৫দফা দাবিতে রংপুরে জামায়াতের বিক্ষোভ
পিআরসহ ৫দফা দাবিতে রংপুরে জামায়াতের বিক্ষোভ

নভেম্বরে গণভোট ও আগামী ফেব্রুয়ারিতে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে রংপুর জেলা ও মহানগর জামায়াতে ইসলামী।

রোববার (৫ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর জুলাই চত্বরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জামায়াত। পরে মিছিলসহ তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন।

পিআরসহ ৫দফা দাবির স্মারকলিপি দিচ্ছেন জামায়াত নেতারা

পিআরসহ ৫দফা দাবির স্মারকলিপি দিচ্ছেন জামায়াত নেতারা

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী। এতে বক্তব্য দেন মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান।

সমাবেশে গোলাম রব্বানী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এখন জনগণের দাবি। ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। সরকারের প্রতি আহ্বান— জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট দিয়ে তা দ্রুত পাস করা হোক। সেই সঙ্গে ফ্যাসিস্ট শক্তির সহযোগীদের বিচারের আওতায় আনতে হবে। জুলাইয়ে জনগণ ফ্যাসিস্টদের বিদায় দিয়েছে। এখনকার উপদেষ্টা সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। তাই জনগণের এই দাবি বাস্তবায়ন করা তাদের দায়িত্ব।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর–দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক আবুল হাসেম বাদল, রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট কাওছার আলী প্রমুখ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com