শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

দলীয় আদর্শে অমিল, বাগেরহাটে এনসিপির ১২ নেতার একযোগে পদত্যাগ

  • সবশেষ আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৫২ জন সংবাদটি দেখেছেন

বাগেরহাট সদর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। দলের সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ মোট ১২ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান এবং সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলী হুসাইন। তিনি জানান, ২০২৫ সালের ৩ জুন থেকে তিনি জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে ‘২৪-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে আদর্শ ও অঙ্গীকার নিয়ে দলটির যাত্রা শুরু হয়েছিল, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার সঙ্গে দলের অবস্থানের স্পষ্ট অমিল দেখা যাচ্ছে।’

তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে দলটির সঙ্গে যুক্ত হয়েছিলেন, সময়ের ব্যবধানে তার ব্যত্যয় ঘটেছে। ব্যক্তিগত রাজনৈতিক দর্শনের সঙ্গে দলের আদর্শের সংঘাতের কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আলী হুসাইন বলেন, ‘দেশ ও জাতির কল্যাণে একজন সাবেক সেনাসদস্য হিসেবে আমি আগেও দায়িত্ব পালন করেছি, এখনও অবসরজীবনে আছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেই দায়িত্ববোধ বহন করব। তবে সেটি আর কোনো রাজনৈতিক দলের পরিচয়ে নয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য নেতারাও একই বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com