শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা

আসন সমঝোতা নিয়ে ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

  • সবশেষ আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১টি রাজনৈতিক দলের মধ্যে সম্ভাব্য আসন সমঝোতা নিয়ে পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় জামায়াতে ইসলামী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আজ ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠেয় ১১ দলের সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।’ তবে সংবাদ সম্মেলনের নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।এ বিষয়ে জানতে চাইলে ১১ দলের সমন্বয়ক এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, কিছু প্রস্তুতি অসম্পূর্ণ থাকায় সংবাদ সম্মেলনটি আপাতত স্থগিত করা হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের সময়সূচি জানানো হবে।এর আগে বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে জানানো হয়েছিল, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ১১ দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)–এর মুক্তিযোদ্ধা হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ১১ দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com