রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ
মোঃ শাহেদ ফারুক কে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বকসি বাজার
এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেস-টু অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহ মোঃ শাহেদ ফারুক উপজেলার চালুনিয়া এলাকার মৃত শাহ আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, শাহ মোঃ শাহেদ ফারুক কে
বিস্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আদালতে
সোপর্দ করা হবে।