বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ভোটের স্বচ্ছতায় পোস্টাল ব্যালটে বদল আনতে চায় ইসি

  • সবশেষ আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ জন সংবাদটি দেখেছেন
ভোটের স্বচ্ছতায় পোস্টাল ব্যালটে বদল আনতে চায় ইসি

দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে নির্বাচন কমিশন। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

শনিবার (১৭ জানুয়ারি) এক সংবাদমাধ্যমকে দেওয়া ফোনালাপে তিনি বলেন, প্রবাসী ভোটারদের জন্য ইতোমধ্যে পাঠানো পোস্টাল ব্যালটে কোনো ধরনের পরিবর্তন আনা হচ্ছে না। তবে দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ক্ষেত্রে নকশাগত ও কাঠামোগত পরিবর্তনের সুযোগ রয়েছে।

ইসি মাছউদ জানান, দেশের ভেতরের পোস্টাল ব্যালটে আসনভিত্তিক প্রার্থীদের নাম সংযুক্ত করে ব্যালট ছাপানোর একটি পরিকল্পনা কমিশনের বিবেচনায় আছে। যেহেতু এই ব্যালটগুলো এখনো মুদ্রণ করা হয়নি, তাই প্রয়োজনীয় সংশোধন আনার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানোর পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হওয়ায় সেখানে কোনো পরিবর্তন সম্ভব হয়নি। ফলে প্রবাসীদের জন্য নির্ধারিত পোস্টাল ব্যালট আগের নকশাতেই থাকছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ব্যালটে ভোট দিতে অনলাইন নিবন্ধন করা প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানোর কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। ইসির তথ্য অনুযায়ী, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় আট লাখই প্রবাসী বাংলাদেশি।

অন্যদিকে দেশের ভেতরে সরকারি চাকরিজীবী, ভোটগ্রহণ কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ৭ লাখ ৬১ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন।

তবে নির্বাচন বিশ্লেষকদের মতে, একই ঠিকানায় একাধিক ব্যালট পাঠানো কিংবা ব্যালট বিতরণ প্রক্রিয়ায় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে ভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com