রংপুরের বদরগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ–টু’ অভিযানে এজাজুল হক ওরফে রেজা (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের রুস্তমাবাদ ফকিরপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রেজা ফকিরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে তিনটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, ‘ডেভিল হান্ট ফেজ–টু’ অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।