হেটেলে থাকছে গরু, শুনতে আশ্চর্য হলেও রংপুরে এই বাস্তবতায় হোটেল খুলেছেন এক ব্যবসায়ী। ব্যতিক্রমী এই উদ্যোগ নজর কেড়েছে সবার।
নগরীর মডার্ন মোড় এলাকায় এই গরুর আবাসিক হোটেল। দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাটকেন্দ্রিক ব্যবসায়ীদের সুবিধা দিতেই চালু হয়েছে এই ব্যবস্থা। গরু প্রতি একরাতের জন্য ৫০ টাকায় নিরাপদ আশ্রয়, খাবারের সাথে থাকে যত্নের ব্যবস্থাও। আলো-বাতাস চলাচলের সুব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ আর আলাদা খাওয়ানোর জায়গা, সবকিছুই রয়েছে পরিকল্পিতভাবে। স্বল্প ব্যায়ে গরুর রাখতে পেরে স্বস্থি ব্যবসায়ীদের।
সব মিলিয়ে ব্যতিক্রমী এই উদ্যোগে গরু পেল আবাস, ব্যবসায়ীরা পেল স্বস্তি। রংপুরে চালু হওয়া গরুর আবাসিক হোটেল কম খরচে নিরাপদ সেবা দিয়ে ইতোমধ্যেই নজর কেড়েছে সবার। সংশ্লিষ্টদের আশা, এমন উদ্যোগ পশুপালন ও ব্যবসায়িক খাতকে আরও সংগঠিত করবে।