মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

বাংলাদেশের দাবি না মানলে টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের

  • সবশেষ আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫২ জন সংবাদটি দেখেছেন

টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অনিচ্ছুক বাংলাদেশ। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি। এমন পরিস্থিতিতে বাংলাদেশের দাবিকে সমর্থন জানিয়ে নতুন করে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার পক্ষে যে কারণগুলো তুলে ধরেছে, সেগুলোকে বৈধ বলে মনে করছে ইসলামাবাদ।

পিসিবির বরাতে জিও নিউজ জানায়, আইসিসি যদি এই ইস্যুতে বাংলাদেশের পক্ষে গ্রহণযোগ্য কোনো সমাধান দিতে ব্যর্থ হয়, তাহলে পাকিস্তান বাংলাদেশের অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করবে। প্রয়োজনে তারা নিজেদের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনাও করতে পারে।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের যে অবস্থান, সেটি যৌক্তিক। এ ক্ষেত্রে কোনো দলকে জোর করে খেলতে বাধ্য করা যায় না। পাশাপাশি ভারত যেন বাংলাদেশকে সিদ্ধান্ত পরিবর্তনে চাপ দিতে না পারে, সে বিষয়েও নজর রাখবে পাকিস্তান।

পিসিবির এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, “ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের কারণগুলো গ্রহণযোগ্য। আমরা বাংলাদেশকে সম্পূর্ণ সমর্থন করি। যদি বাংলাদেশের সমস্যা সমাধান না হয়, তাহলে আমাদের অংশগ্রহণও পুনর্বিবেচনা করা হবে।”

প্রসঙ্গত, নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চায় না বাংলাদেশ। এ কারণে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়ে আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এখন পর্যন্ত আইসিসি এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়নি।

বরং বাংলাদেশকে সিদ্ধান্ত পরিবর্তনে রাজি করাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে আইসিসি। এরই অংশ হিসেবে শনিবার ঢাকায় প্রতিনিধি দল পাঠানো হয়। তবে বৈঠকের পরও বিসিবি কর্তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

এদিকে, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অনড় থাকতে পাকিস্তানের সমর্থন চেয়েছে বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে পাকিস্তান। সব মিলিয়ে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com