বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

আজ বিকাল ৫টা থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা

  • সবশেষ আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ আজ বুধবার বিকাল ৫টা থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট দিতে পারবেন। সকালে নির্বাচন কমিশনের (ইসি) ‘আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। ইসির এ উদ্যোগের ফলে শুধু প্রবাসী ভোটাররাই নয়, ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ভোটিংয়ের এই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারবেন। ইসি জানায়, অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালট এবং সংশ্লিষ্ট হলুদ খাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের আগে না পৌঁছালে ভোট গণনায় যুক্ত হবে না।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com