মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির

  • সবশেষ আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১২১ জন সংবাদটি দেখেছেন
বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে হলে বাংলাদেশ দলকে ভারতে গিয়ে খেলতেই হবে। অন্যথায় বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দলকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বুধবার অনুষ্ঠিত আইসিসির সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো।

বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে বুধবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ছিল। তবে আইসিসি বিসিবিকে জানিয়েছে, এ বিষয়ে সরকারকে অবহিত করে সিদ্ধান্ত নিতে অতিরিক্ত একদিন সময় দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ভারতে বিশ্বকাপে না খেললে বিকল্প দল নেওয়া হবে কি না—এ সিদ্ধান্ত নিতে আইসিসির সভায় অংশ নেওয়া পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে ভোটাভুটি হয়। ভোটের ফলাফলে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা এবং তা না হলে বিকল্প দল অন্তর্ভুক্ত করার প্রস্তাবের পক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়া যায়।

এই সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে গ্রুপ ‘সি’-তে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হবে। ওই গ্রুপে স্কটল্যান্ডের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। যদিও ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে স্কটল্যান্ড টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি।

এর আগে বাংলাদেশ দলের ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিয়ে আইসিসির বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আইসিসির একটি পূর্ণাঙ্গ সদস্য দেশ হওয়ায়, একতরফাভাবে তাদের বাদ দেওয়া বা বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত নির্বাহী ক্ষমতা বলে নিতে পারত না আইসিসি। এজন্য অন্যান্য পূর্ণ সদস্য দেশের মতামত নেওয়ার প্রয়োজন পড়ে, যা থেকেই এই সভার আয়োজন করা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com