শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ জন সংবাদটি দেখেছেন
শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে এই কর্মসূচির সূচনা করেন দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে এনসিপির মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের অভ্যুত্থানের সূচনাও হয়েছে এই এলাকা থেকেই। সেই ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ হিসেবেই এনসিপি এখান থেকে তাদের নির্বাচনী যাত্রা শুরু করেছে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন মূলত আধিপত্যবিরোধী এক সংগ্রাম। নতুন মাফিয়াদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যজোটের পক্ষে নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com