সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আগামী ৫ দিন দেশের আবহাওয়ায় বৃষ্টি ও তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা

  • সবশেষ আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১০৫ জন সংবাদটি দেখেছেন

দেশের বিভিন্ন স্থানে আগামী পাঁচ দিন বৃষ্টি ঝরতে পারে। একই সময়ে তাপমাত্রা কখনো অপরিবর্তিত আবার কখনো সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আগামী শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিস জানায়, “মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।” দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে বিদায় নিয়েছে এবং আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের অবশিষ্ট অংশ থেকেও বিদায় নিতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নেত্রকোনা ও ফেনীতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ২২ ডিগ্রি সেলসিয়াস।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com