সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কানাডা সুপার সিক্সটিতে

সেমিফাইনালে সাকিবের মন্ট্রিয়াল টাইগার্স

  • সবশেষ আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২৮ জন সংবাদটি দেখেছেন

কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না সাকিব আল হাসানের নেতৃত্বাধীন মন্ট্রিয়াল রয়েল টাইগার্সের। শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সে ব্র্যাম্পটন ব্লিটজকে ৪৩ রানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টাইগার্সরা।

রবিবার ভ্যাঙ্কুবারে আগে ব্যাট করতে নেমে মন্ট্রিয়াল রয়েল টাইগার্স ৭ উইকেটে ১৩০ রানের সংগ্রহ গড়ে। জবাবে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৮৭ রানে থেমে যায় ব্র্যাম্পটন ব্লিটজের ইনিংস।

ইনিংসের শুরুতেই ওপেনার জশ ব্রাউন ও দিলপ্রিত বাজওয়া ঝড় তোলেন। মাত্র ২২ বলেই জুটি গড়ে ৬১ রান যোগ করেন তারা। ব্রাউন করেন ১৯ রান, আর বাজওয়া মাত্র ১৮ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

তিনে নেমে কিছুটা আগ্রাসী ব্যাটিং করেন সাকিব আল হাসান—গ্রিভসকে পরপর দুটি বাউন্ডারি হাঁকান। তবে ইনিংস বড় করতে পারেননি, ৭ বলে ১১ রান করে বিদায় নেন তিনি।

মিডল অর্ডারে রায়ান হিগিনস ও টম মুরস ব্যর্থ হলেও শেষ দিকে শ্রেয়াস মোভভার ১২ বলে অপরাজিত ২২ রানে দলকে নিয়ে যান ১৩০ রানে।

টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ব্র্যাম্পটন ব্লিটজ। মন্ট্রিয়ালের বোলারদের সুনিয়ন্ত্রিত আক্রমণে একের পর এক উইকেট হারায় তারা। মার্টিন গাপটিল, উইল স্মিদ ও জেমস ভিন্স বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

অধিনায়ক ডেভিড ভিসা দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি।

ব্র্যাড কারি, অ্যান্ড্রু টাই ও ইসুরু উদানার নিখুঁত বোলিংয়ে প্রতিপক্ষকে মাত্র ৮৭ রানে আটকে দেয় মন্ট্রিয়াল রয়েল টাইগার্স।
উল্লেখ্য, এই ম্যাচে বল হাতে নামেননি অধিনায়ক সাকিব আল হাসান।

৪৩ রানের এই জয়ে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে মন্ট্রিয়াল রয়েল টাইগার্স। আগামীকাল টুর্নামেন্টের সেমিফাইনালে মাঠে নামবে সাকিবের দল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com