শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হাইতির জালে প্রথমার্ধেই ৩ গোল, ছন্দে ফিরল ব্রাজিল তুরস্কের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পুনর্দখল ব্রাজিলের ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে হাসিনার পরিণতি হবে: হাসনাত

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ জন সংবাদটি দেখেছেন
ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে হাসিনার পরিণতি হবে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ এক উঠান বৈঠকে বলেন, এবার ভোট চুরি ঠেকাতে মা-বোনেরা জুলাই আন্দোলনের মতো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করবে। আর ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে হাসিনার পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাইবাড়ি মাঠে আয়োজিত হয় এ উঠান বৈঠক।

হাসনাত বলেন, তরুণ প্রজন্ম, জুলাই যোদ্ধা, কৃষক-শ্রমিক-জনতা মিলে ভোট ডাকাতি রুখে দেবে। যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে, তাদের নেতাদের কর্মীদের বেঁধে পুলিশে দেবে। এবার ভোট চুরি প্রতিহত করতে রাজনৈতিক নেতার দরকার লাগবে না। যারা জুলাই আন্দোলনে রাস্তায় নেমে এসেছে তারাই যথেষ্ট। জুলাই আন্দোলনের সময় আমার মা-বোনেরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমাদের পানি খাওয়াইছে তারাই এবার ভোট চুরি ঠেকাবে।

হাসনাত এ বৈঠকে আরও বলেন, অনেকেই এখনো ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন। যারা এ পরিকল্পনা করছেন আপনারা সাবধান হয়ে যান। এখানে যারা আছেন, আপনারা ফজর নামাজ পড়েই ভোটকেন্দ্রে পাহারায় যাবেন। সকল অশুভ পরিকল্পনা নস্যাৎ করে দিবেন। চব্বিশের গণঅভ্যুত্থানে মানুষ এতো রক্ত দিয়েছে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com