শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ জন সংবাদটি দেখেছেন
২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে অংশ নিতে ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহের মাটিতে পা রাখলেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে তিনি দুপুরে ময়মনসিংহ শহরে পৌঁছান।

এদিন দুপুর ১২টা থেকে সমাবেশস্থলের মাইকে সমাবেশের জানান দেন আয়োজককারীরা। সভা সঞ্চালনার দায়ীত্বে রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন।

দুপুর সাড়ে ১২টায় দিকে দক্ষিণ জেলার বিএনপির সদ্যস্যসচিব রোকনুজ্জামান রোকন সরকারসহ অনেক নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ ছাড়া সমাবেশ মঞ্চে উপস্থিত রয়েছেন ময়মনসিংহ বিভাগের বিএনপির কেন্দ্রীয় নেতারা।

আয়োজিত সমাবেশকে প্রাণবন্ত করতে নেতাকর্মীরা হাতে দলীয় পতাকা নিয়ে মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ শুরু করেন। এ সময় দলীয় প্রতীক ধানের শীষ নিয়েও সমাবেশস্থলে প্রবেশ করেছেন সমর্থকরা।

দলীয় সূত্রে জানা যায়, আজকের সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে ময়মনসিংহ বিভাগ ও বিভিন্ন থানা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল ও তাঁতী দলের নেতাকর্মী এবং সমর্থকরা হাজির হবেন।

এ বিষয়ে বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বলেন, ময়মনসিংহ বিভাগ এবং জেলার বাইরে থেকে তাদের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ শুরু করেছেন। আশা করছি, আজকের সমাবেশ স্মরণকালের স্মরণীয় একটি সমাবেশ হবে। সমাবেশের সভাপতিত্ব করবেন ময়মনসিংহ দক্ষিণ জেলার বিএপির আহ্বায়ক জকির হোসেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com