মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

টিকটকে মিলবে জাতীয় নির্বাচনের নির্ভরযোগ্য তথ্য

  • সবশেষ আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ জন সংবাদটি দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে অংশীদারত্বে টিকটক চালু করেছে ইন-অ্যাপ নির্বাচন তথ্য কেন্দ্র বা ‘ইলেকশন সেন্টার’। এই ফিচারের মাধ্যমে ভোটাররা নির্বাচনী প্রক্রিয়া, ভোট গ্রহণ এবং নির্বাচনসংক্রান্ত সরকারি ও নির্ভরযোগ্য তথ্য সহজেই জানতে পারবেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে টিকটক কর্তৃপক্ষ এসব তথ্য জানায়।

টিকটক জানায়, ২০২০ সাল থেকে বিশ্বজুড়ে ২০০টিরও বেশি নির্বাচন নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের। মূলত অপতথ্য প্রতিরোধ এবং ভোটারদের সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইলেকশন সেন্টারে কীভাবে সঠিকভাবে ভোট দিতে হয় সে বিষয়ে নির্দেশনা থাকবে এবং ভুয়া খবর বা গুজব শনাক্তের সহজ উপায় তুলে ধরা হবে। নির্বাচনসংক্রান্ত ভিডিওতে বিশেষ ট্যাগ থাকবে, যেখান থেকে সরাসরি তথ্যকেন্দ্রে প্রবেশ করা যাবে।

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক পাবেন, যাতে তারা সরাসরি মূল উৎস থেকে তথ্য যাচাই করতে পারেন।

টিকটক আরও জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্টে লেবেল দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এআই ব্যবহার করে জনপ্রিয় ব্যক্তি বা রাজনৈতিক নেতাদের নিয়ে বিভ্রান্তিকর কিংবা হয়রানিমূলক কনটেন্ট তৈরি কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। সিটুপিএ প্রযুক্তির মাধ্যমে অন্য প্ল্যাটফর্মে তৈরি এআই কনটেন্টও শনাক্ত করা হবে।

শুরু থেকেই টিকটকে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ রয়েছে। তবে নির্বাচন সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো ভোটার সচেতনতামূলক বিজ্ঞাপন দিতে পারবে, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি এই সুযোগ পাবেন না। ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা হলে সংশ্লিষ্ট নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হবে।

এদিকে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে টিকটক একটি আলাদা ‘ইলেকশন টাস্কফোর্স’ গঠন করেছে। পাশাপাশি তথ্য যাচাইয়ের জন্য বিশ্বজুড়ে ২০টিরও বেশি ফ্যাক্ট-চেকিং সংস্থার সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com