সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

লালমনিরহাটে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ

  • সবশেষ আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১২২ জন সংবাদটি দেখেছেন
লালমনিরহাটে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে লালমনিরহাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ জানুয়ারি) রাত তিনটার দিকে ১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসির নেতৃত্বে একটি বিশেষ টহল দল মোগলহাট বিওপির কাছে মুনিয়ারচর ফলিমারি এলাকায় অভিযান চালায়। এ সময় পলিথিনে মোড়ানো অবস্থায় যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। অস্ত্রগুলোর মালিকানা নিশ্চিত না হওয়ায় সেগুলোকে ‘মালিকবিহীন’ হিসেবে উল্লেখ করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, জব্দ করা অস্ত্র ও গুলি লালমনিরহাট সদর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সংস্থাটি আরও জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় থাকা টি সংসদীয় আসনের ৫টি উপজেলায় মোট ১৯টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com