মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ঝিনাইগাতীতে যুবদল নেতার মৃত্যুর গুজব, মৃত নেতা লাইভে এসে বললেন—‘আমি জীবিত’

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ জন সংবাদটি দেখেছেন
ঝিনাইগাতীতে যুবদল নেতার মৃত্যুর গুজব, মৃত নেতা লাইভে এসে বললেন—‘আমি জীবিত’

শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতের হামলায় যুবদল নেতাসহ কয়েকজন নিহত হয়েছেন—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম নিজেই ফেসবুক লাইভে এসে এসব তথ্যকে ‘সম্পূর্ণ গুজব’ বলে জানিয়েছেন।

বুধবার সকাল থেকে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে প্রচার করা হয়, ঝিনাইগাতীতে সংঘর্ষে যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অনেক ভেরিফাইড অ্যাকাউন্ট থেকেও একই দাবি ছড়িয়ে পড়ে।

তবে দুপুরে ফেসবুক লাইভে এসে সাইফুল ইসলাম বলেন,
“আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জিনিতি, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। কে বা কারা গুজব ছড়িয়েছে যে আমি মারা গেছি—এ তথ্য সম্পূর্ণ মিথ্যা। আলহামদুলিল্লাহ, আমি জীবিত ও সুস্থ।”

তিনি সবাইকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং বলেন, “আমার জন্য দোয়া করবেন। গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ করছি।”

ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানারও তাদের অফিসিয়াল পেজে নিশ্চিত করে যে সাইফুল ইসলাম জীবিত আছেন এবং তাঁর মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।

২৮ জানুয়ারি দুপুরে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম এলাকায় প্রশাসন আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষ বাজার এলাকা পর্যন্ত বিস্তৃত হয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে।

এ ঘটনায় শ্রীবরদী জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন, আহত হন উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী। পরে রাত সাড়ে ৭টার দিকে পুলিশ ও সেনাবাহিনী টানা এক ঘণ্টার বেশি চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com