মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

৯৮তম অস্কার আমন্ত্রণে বাংলাদেশের আল কাছির

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ জন সংবাদটি দেখেছেন
৯৮তম অস্কার আমন্ত্রণে বাংলাদেশের আল কাছির

চলচ্চিত্র বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কার। সেই আয়োজনেই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে সরাসরি অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন সাংবাদিক আল কাছির। আগামী ১৬ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত আসর।

গত ২২ জানুয়ারি ঘোষণা হয়েছে ৯৮তম অস্কারের মনোনয়ন তালিকা। এতে সর্বোচ্চ ১৬টি মনোনয়ন পেয়ে নতুন রেকর্ড গড়েছে সিনার্স। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ বিভাগে মনোনয়ন পেয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারমার্টি সুপ্রিম, ফ্রাঙ্কেনস্টাইনসেন্টিমেন্টাল ভ্যালু মনোনীত হয়েছে ৯টি করে বিভাগে। আর হ্যামনেট পেয়েছে ৮টি মনোনয়ন।

এবারের অস্কার আসরে বিশ্বের খ্যাতিমান নির্মাতা, অভিনেতা, চলচ্চিত্রবোদ্ধাদের পাশাপাশি যোগ দেবেন বাংলাদেশি সাংবাদিক আল কাছির। অস্কারের অ্যাক্রেডিটেশন বিভাগ থেকে তাঁর আমন্ত্রণপত্র ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।

এ প্রসঙ্গে আল কাছির বলেন,
“বিশ্বের বড় বড় চলচ্চিত্র উৎসবগুলো কাভার করার অভিজ্ঞতা রয়েছে আমার। তবে অস্কারের মতো মর্যাদাপূর্ণ ইভেন্টে প্রথমবার সরাসরি আমন্ত্রণ পেয়ে সত্যিই দারুণ ভালো লাগছে। যখন জেনেছি বাংলাদেশ থেকে আগে কোনো সাংবাদিক অস্কার কভার করেননি, তখন নিজেই আপ্লুত হয়ে গেছি। এটা ইতিহাস হওয়ার মতোই এক গর্বের মুহূর্ত।”

তিনি আরও বলেন, অস্কারে উপস্থিত থাকা তাঁর জন্য একটি বড় সুযোগ—বিশ্ব চলচ্চিত্রকে আরও কাছে থেকে জানার।

সাংবাদিক আল কাছির ২০২২ সালে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব কাভার করেন। এরপর আমন্ত্রিত সাংবাদিক হিসেবে ৩৫তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সাংহাই চলচ্চিত্র উৎসব, রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (সৌদি আরব) এবং নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও কভার করেছেন।

বর্তমানে তিনি স্টার নিউজে সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব)–এর সাংগঠনিক সম্পাদক।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com