মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ জন সংবাদটি দেখেছেন
অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি

আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার ইস্যু সংক্রান্ত জটিলতা নিরসনে নির্বাচন কমিশন (ইসি) ম্যানুয়ালি কার্ড প্রদান করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনি দায়িত্বে থাকা সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার ইস্যু প্রক্রিয়া সহজ করতে অনলাইন আবেদন ব্যবস্থার বাইরে গিয়ে ম্যানুয়াল কার্ড বিতরণ করা হবে।

তিনি বলেন, “যারা অনলাইনে আবেদন করেছেন, তাঁদের তথ্য নেওয়া হয়েছে। কিন্তু যারা আবেদন করেননি, তাঁদের আর অনলাইনে আবেদন করতে হবে না। সাংবাদিকেরা সশরীরে নির্বাচন ভবনে এসে কার্ড সংগ্রহ করতে পারবেন।”

তিনি আরও জানান, ম্যানুয়ালি কার্ড ইস্যুর বিস্তারিত প্রক্রিয়া শিগগিরই জানানো হবে।এর আগে নির্বাচন কমিশন অনলাইনে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার নেওয়ার আহ্বান জানায়। তবে অনেক সাংবাদিক এটিকে ‘ইউজার–ফ্রেন্ডলি না’ বলে অভিযোগ করেন। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এদিকে সাংবাদিক নেতারা আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে সমস্যার সমাধান না হলে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেন। এর পরই ইসি অনলাইন থেকে সরে এসে সরাসরি কার্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com