মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ভ্যানযাত্রী ৫ জন নিহত

  • সবশেষ আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ জন সংবাদটি দেখেছেন

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে শনাক্ত হওয়া দুই জন হলেন— নূরপুর এলাকার বিপুল পাহান (২৫), সঞ্জু রাও (৪৫)

মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল ডাম্প ট্রাকটি। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আরএমও ডা. ইমরুল কায়েস বলেন, “ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনা ঘটে। পাঁচটার দিকে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মোট পাঁচজন নিহত হয়েছেন।”

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শেষ করে সড়ক চলাচল স্বাভাবিক করেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com