সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

লালমনিরহাটে দলবদলের ঢল: বিএনপি ছেড়ে শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

  • সবশেষ আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ জন সংবাদটি দেখেছেন
লালমনিরহাটে দলবদলের ঢল: বিএনপি ছেড়ে শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

লালমনিরহাট জেলার দুটি পৃথক সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠন থেকে প্রায় শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। একই দিনে দুই আসনে বড় ধরনের এই যোগদান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার দলগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় যুবদলের ২৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। তাঁরা দীর্ঘদিন বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল–যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

জামায়াতের লালমনিরহাট–২ আসনের প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু ফুলের মালা পরিয়ে নতুন সদস্যদের বরণ করেন। যোগদান অনুষ্ঠানে যুবদল সদস্য রেজাউল করিম বলেন, “২০১৩ সালে ছাত্রদলে যুক্ত হয়েছিলাম। কিন্তু বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান ও নীতি আমার কাছে গ্রহণযোগ্য নয়। ন্যায় ও ইনসাফের রাজনীতিতে বিশ্বাস থেকেই জামায়াতে যোগ দিচ্ছি।” রেজাউলের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের ২৫ জন সদস্য দল পরিবর্তন করেন।

এর আগে একইদিন বিকেলে লালমনিরহাট–১ (পাটগ্রাম–হাতীবান্ধা) আসনে জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুর হাতে ফুল দিয়ে বিএনপির স্থানীয় নেতা মো. রবিউল ইসলামের নেতৃত্বে দহগ্রাম–আঙ্গরপোতা এলাকার অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দেন।

জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু বলেন, “জুলাই আন্দোলনে অংশ নেওয়া এবং ন্যায়ভিত্তিক রাজনীতিতে আস্থা রাখেন—এমন যেকোনো মানুষের জন্য জামায়াতের দরজা খোলা।”

একদিনে দুই আসনে বিএনপি থেকে এ ধরনের ব্যাপক যোগদানকে স্থানীয়রা লালমনিরহাটের নির্বাচনি সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com