মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৩তম জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছেন

  • সবশেষ আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ জন সংবাদটি দেখেছেন
১৩তম জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

সরকারি সূত্র জানায়, এখন পর্যন্ত ছয়টি আন্তর্জাতিক সংস্থা এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) মিলিয়ে কমপক্ষে ৬৩ জন পর্যবেক্ষক পাঠানোর নিশ্চয়তা দিয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আরও ১৬টি দেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিত্বকারী ৩২ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে যোগ দেবেন।

সব মিলিয়ে পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জনে, যা ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।

আন্তর্জাতিক পর্যবেক্ষক সমন্বয়কারী জ্যেষ্ঠ সচিব লামিয়া মুরশেদ বলেন,“আমরা আশা করছি পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়বে। কয়েকটি দেশ এখনও প্রতিনিধি দলের নাম পাঠায়নি।” এখনও চূড়ান্ত তালিকা প্রেরণ করেনি— ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়া।
দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর ফোরাম (ফেম্বোসা) শিগগিরই তাদের প্রতিনিধিদের নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

এবারের নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী মিলে প্রায় ২ হাজার প্রার্থী ৩০০টি আসনে লড়ছেন। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই সনদ নিয়ে গণভোট।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com