মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

নিহত জামায়াত নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

  • সবশেষ আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ জন সংবাদটি দেখেছেন
নিহত জামায়াত নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

শেরপুরে পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৬ মিনিটে তিনি হেলিকপ্টারে করে শেরপুরের শ্রীবরদী উপজেলার গোপালখিলা স্কুল মাঠে পৌঁছান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে শেরপুর সফরে এসেছেন জামায়াত আমির।

গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের বাড়িতে যান। সেখানে তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন।

এর আগে দলীয় কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টায় কবর জিয়ারতের কথা থাকলেও সফরের অংশ হিসেবে তিনি সকাল ১০টা ৫৬ মিনিটে শেরপুরে পৌঁছে সরাসরি শ্রীবরদীর কর্মসূচিতে অংশ নেন।

কবর জিয়ারত শেষে তিনি শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর মাঠে নির্বাচনের জনসভায় অংশগ্রহণ করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com