মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

বেরোবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ৮ শিক্ষার্থী বহিষ্কার

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৬২ জন সংবাদটি দেখেছেন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— সাফায়েত হোসেন শুভ, মার্কেটিং বিভাগ (২৩–২৪ সেশন), শাহরিয়ার অপু, মার্কেটিং বিভাগ (২৩–২৪ সেশন), সজিব, মার্কেটিং বিভাগ (২৩–২৪ সেশন), সৌরভ, মার্কেটিং বিভাগ (২৩–২৪ সেশন), নাজমুজ সাকিব, মার্কেটিং বিভাগ (২৩–২৪ সেশন), রোহান সরকার রোহান, মার্কেটিং বিভাগ (২৩–২৪ সেশন), জিহাদ, মার্কেটিং বিভাগ (২৩–২৪ সেশন), আশরাফুল ইসলাম, মার্কেটিং বিভাগ (২১–২২ সেশন)

সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে রাত ১০টার দিকে উত্তেজিত শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষ ভাঙচুর করে। মারামারি ও ভাঙচুরে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রক্টর ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ, এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াস প্রামাণিকসহ তিন বিভাগের শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন— “আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। যারা এই বিশৃঙ্খলায় জড়িত, তারা বিশ্ববিদ্যালয়ের কলঙ্ক।”

তিনি আরও জানান, ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের চিহ্নিত করতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বহিষ্কৃতদের বিষয়ে তিনি বলেন, “বহিষ্কার মানে বহিষ্কার—এখানে কোনো সেমিস্টারের ছাড় নেই। বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করতে আমাদের কঠোর হতে হবে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com